Ticker

6/recent/ticker-posts

Ad Code

বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ- BA and BSS Admission Notice

 বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ- BA and BSS Admission Notice

 

বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ- BA and BSS Admission Notice

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত ৩ বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামে ২০২১ ব্যাচে শিক্ষার্থী ভর্তির জন্য Online-এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

 

# ভর্তির ন্যূনতম যোগ্যতা: এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি ফরম বিতরণ, সগ্রহ, জমাদান ও ভর্তির তারিখ: ৩০ ডিসেম্বর, ২০২০ থেকে ২৭ মার্চ, ২০২১ তারিখ পর্যন্ত। Online-এ আবেদন সম্পন্ন করার ১ সপ্তাহ অথবা ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে Online-এ আবেদনের কপিসহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র, চারিত্রিক সনদ ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।

 

# Online -এ ভর্তির সময় যা প্রয়োজন:

(ক) শিক্ষার্থীর সদ্য তোলা স্ক্যান করা ছবি (৩০০x৩০০ পিক্সেল) ও স্বাক্ষরের স্ক্যান করা কপি (৩০০x১০০ পিক্সেল)।

(খ) প্রদত্ত হিসাবানুসারে সর্বমোট ৩৮৯০/- (তিন হাজার আটশত নব্বই) টাকা বিকাশ (০১৭৫৬০৪৫১৬৬) / শিউরক্যাশ (০১৭৮৬৫২৪৯১৭৫)/ ডিবিবিএল এর মাধ্যমে সংশ্লিষ্ট চার্জসহ জমা দিতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে নতুন নিয়োগ- DGME Job Circular-2021

# ভর্তি সম্পন্ন করতে যা প্রয়োজন: বাউবির আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য ও সনদসমূহ যাচাই-বাছাইপূর্বক সত্যায়িত করে ভর্তির জন্য মনোনীত প্রার্থীকে Online-এ Active করার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।

 

# ফি’র বিবরণ: ভর্তি ফরম ফি ১০০ টাকা; ডিজিটাল/প্লাস্টিক ID Card ফি ২০০ টাকা; রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা; প্রতি কোর্স ফি ৭৫ টাকা হারে ০৪টি কোর্সের জন্য ২৯৪০ টাকা; একাডেমিক ক্যালেন্ডার ৫০ টাকা; পরীক্ষার ফি ৩০০ টাকা এবং সিমেস্টার নম্বরপত্র ফি ১০০ টাকাসহ সর্বমোট ৩৮৯০ (তিন হাজার আটশত নব্বই) টাকা।

 

# টিউটোরিয়াল ক্লাস শুরু ২ এপ্রিল, ২০২১।

 

Online ভর্তি প্রক্রিয়া:

# Online (https://osaps.bou.edu.bd)- এ প্রদত্ত তথ্য পূরণ করা শেষে SMS এর মাধ্যমে temporary user ID ও password পাওয়া যাবে। এরপর Payment Option- এ ৩৮৯০ (তিন হাজার আটশত নব্বই) টাকা ও প্রযোজ্য চার্জ কমিশনসহ বিকাশ/ডিবিবিএল/শিওরক্যাশ যেকোনটির মাধ্যমে প্রদান করা যাবে।

 

# ট্রানজেকশন আইডি ও মোবাইল নম্বর নির্দিষ্ট স্থানে পূরণ করে Submit বাটনে ক্লিক করলে একটি SMS ও e-mail এ "payment successful Message পাওয়ার মাধ্যমে Online আবেদন সম্পন্ন হবে।

 

# Successful SMS পাওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে, ০৩ (তিন) কার্য দিবসের মধ্যে OSAPS (Online service & payment system)-এর Helpline নম্বরে অথবা help.osaps@bou.edu.bd ই-মেইলে অবহিত করতে হবে। প্রয়োজনে পরিচালক, কম্পিউটার বিভাগ, বাউবি, গাজীপুর-১৭০৫ বরাবর আবেদন করতে হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-2021


# Online-এ ভর্তির আবেদন করার শেষ তারিখের ০৩ (তিন) কর্ম দিবসের পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। Temporary User ID ও Password ব্যবহার করে download PDF বাটনে ক্লিক করলে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতাসহ অন্য সকল সনদের সত্যায়িত কপি ৩০/১২/২০২০ থেকে ২৭/০৩/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রউিপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। Online-এ ভর্তি প্রক্রিয় সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য (https://osaps.bou.edu.bd)-এর Helpline- এ উল্লিখিত ফোন নম্বরসমূহে অথবা বাউবির সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: ০২-৯৬৭৩৬৬৯, ০২-৯২৯১১০৮

 

যোগাযোগের সময়:

সকাল ৯টা থেকে দুপুর ১টা

০১৬৩৫৮৩২৮৪৫,

০১৭০৫৮৯৭৯৮৮,

০১৯০৭৪৫১৬১৪।

যোগাযোগের সময়:

দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

০১৬৩৫৮২৮৪৬,

০১৯০৭৪৫১৬১২,

০১৭০৫৮৯৭৯১৭

 

BOU Result

www.bou.edu.bd. routine 2021

llb admission 2021-2022

admission 2021

BA admission 2021

BSS admission 2021

Open University Admission 2021

Bangladesh Open University Administration

Bangladesh Open University Contact Number

Post a Comment

0 Comments