Ticker

6/recent/ticker-posts

Ad Code

Cadet-College Class: Seven Admission_Circular 2021

 Cadet-College Class: Seven Admission_Circular 2021

Cadet-College Class: Seven Admission_Circular 2021

ক্যাডেট কলেজসমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানসমূহ লেখাপড়ার পাশাপাশি সমান গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম Co-curricular Activities এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রম Extra-Curricular Activities পরিচালনা করে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে। সুদক্ষ অধ্যক্ষগণের নেতৃত্বে সামরিক অফিসারের তত্ত্বাবধানে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ Elementary Military Training এবং নেতৃত্বের প্রশিক্ষণ Leadership Training প্রদানের পাশাপাশি দক্ষ অনুষদ সদস্যগণের সার্বিক তত্ত্বাবধানে গুনগত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাডেটদের এমনভাবে গড়ে তোলা হয়, যাতে ভবিষ্যতে তারা সশস্ত্রবাহিনীসহ সমাজের সকল ক্ষেত্রে দেশে ও বিদেশে যোগ্য নেতৃত্ব প্রদান করতে পারে। বর্তমানে বাংলাদেশে ছেলেদের ০৯টি এবং মেয়েদের ০৩টি সহ সর্বমোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। সকল ক্যাডেট কলেজে ২০২১ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আবেদন করার সময়: ২২ নভেম্বর ২০২০ তারিখ সকাল ০৮.০০ ঘটিকা হতে ১০ জানুয়ারি ২০২১ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন করতে নিচের লিঙ্কে ক্লিক করুন:

www.cadetcollege.army.mil.bd

অথবা:

https://cadetcollegeadmission.army.mil.bd

পরীক্ষার পদ্ধতি:

লিখিত পরীক্ষা: ২৯ জানুয়ারি ২০২১ তারিখ (শুক্রবার)

সময়: ০৯.০০ হতে ১২.০০ টা পর্যন্ত।

বিষয় ও মানবন্টন:

গণিত-১০০, বাংলা-৬০, ইংরেজী-১০০ ও সাধারণ জ্ঞান-৪০

Cadet-College Class: Seven Admission_Circular 2021

Cadet-College Class: Seven Admission_Circular 2021

Cadet-College Class: Seven Admission_Circular 2021

Cadet-College Class: Seven Admission_Circular 2021

Post a Comment

0 Comments