নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ
মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills
for Employment Investment Program (SEIP) Tranch-3 এর আওতায় বাংলাদেশ উইমেন চেম্বার
অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিডব্লিউসিসিআই) এর তত্ত্বাবধানে এবং টিএমএসএস এর মাধ্যমে
আগ্রহী নারীদের উদ্যোক্তা তৈরী ও উন্নয়নের লক্ষ্যে ৩ মাস মেয়াদী (৬০ কর্ম দিবস) ফুড
এন্ড বেভারেজ প্রোডাকশন এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট, বিউটিফিকেশন এন্ড এন্টারপ্রেনারসিপ
ডেভেলপমেন্ট এবং ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট
প্রশিক্ষণ কোর্সে (অনাবাসিক) সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে। আগ্রহী ও উপযুক্ত নারী
প্রার্থীদেরকে নিম্নেল্লিখিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে
আগামী ২২ মার্চ ২০২১ এর মধ্যে আবেদন করতে হবে।
প্রশিক্ষণার্থী বাছাইয়ের জন্য সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান:
|
কোর্সের নাম |
সাক্ষাৎকারের
তারিখ |
সময় |
স্থান |
প্রশিক্ষণের
মেয়াদ |
|
বিউটিফিকেশন এন্ড ইডিটি |
২৩ মার্চ, ২০২১ |
সকাল ০৯.০০ ঘটিকা |
টিএমএসএস ট্রেনিং সেন্টার, ঠেঙ্গামারা, বগুড়া |
৩০/০৩/২০২১ হতে ৩০/০৬/২০২১ পর্যন্ত (২য় ব্যাচ) |
|
ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড ইডিটি |
২৪ মার্চ, ২০২১ |
সকাল ০৯.০০ ঘটিকা |
||
|
ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন এন্ড ইডিটি |
২৫ মার্চ, ২০২১ |
সকাল ০৯.০০ ঘটিকা |
ক্লাশ শুরু
সকাল ১০টা থেকে দুপুর ২টা (৪ ঘণ্টা প্রতি দিন), সপ্তাহে ৫ দিন
কোর্সের সুবিধাসমূহ:
-
প্রশিক্ষণ কোর্সগুলি সম্পূর্ণ বিনামূল্যে।
-
প্রশিক্ষণার্থীদের কম পক্ষে ৮০% উপস্থিতি থাকতে হবে।
-
প্রশিক্ষণার্থীদের দৈনিক যাতায়াত বাবদ ১০০ টাকা এবং টিফিন বাবদ ৫০ টাকা প্রদান করা
হবে।
-
প্রশিক্ষণ শেষে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।
-
কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন বা কর্মসংস্থানে সহায়তা করা হবে।
-
কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন ও প্রসারে ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহযোগিতা
করা হবে।
কোর্সের শর্তসমূহ:
# সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর এর নারী।
# কমপক্ষে এস.এস.সি পাশ।
# আবেদন ফর্মে যোগাযোগের জন্য প্রথম যে মোবাইল নম্বর দেয়া
হবে সেটি অবশ্যই নিজের ন্যাশনাল আইডি দিয়ে নিজের নামে রেজিষ্ট্রিকৃত সিম হতে হবে।
# প্রশিক্ষণ শেষে যারা সংশ্লিষ্ট ব্যবসা করতে আগ্রহী এবং
প্রতিশ্রুতিবদ্ধ শুধুমাত্র তাদের কাছ থেকেই আবেদন আহ্বান করা হচ্ছে।
# একজন প্রার্থী একটি প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদন করতে
পারবেন। অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষণ যিনি পূর্বে যে কোন ইনস্টিটিউট থেকে যে কোন বিষয়ের
ওপর যদি নিয়ে থাকেন তিনি এই প্রশিক্ষণ কোর্সের জন্য বিবেচিত হবেন না।
# নিষ্ঠার সাথে প্রশিক্ষণ নিতে ও সম্পন্ন করতে প্রশিক্ষণে
১০০% উপস্থিত থাকার আগ্রহী হতে হবে।
# শুধুমাত্র বাছাইয়ের মাধ্যমে উত্তীর্ণ আবেদনকারীদের নির্দিষ্ট
আসন সংখ্যা অনুযায়ী ভর্তি নিশ্চিত করা হবে।
# প্রশিক্ষণসমূহ ২০২১ সালের জানুয়ারী থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে
চলছে এবং নির্দিষ্ট আসন সংখ্যা/ লক্ষ্যমাত্রা বিবেচনায় কোর্স সমূহ আয়োজিত হবে।
# সংখ্যালঘু/ ক্ষুদ্র নৃগোষ্ঠি/ প্রতিবন্ধী/ বিধবা নারীদের
অগ্রাধিকারের সাথে বিবেচনা করা হবে।
# যেহেতু প্রশিক্ষণ কোর্সগুলো অনাবাসিক, সেহেতু যারা নিয়মিত
এবং সময়মত অর্থাৎ পুরো মেয়াদে প্রশিক্ষণ কোর্সে উপস্থিত থাকতে পারবেন, শুধুমাত্র তাদের
কাছ থেকেই আবেদন আহবান করা হচ্ছে।
# প্রশিক্ষণের জন্য প্রার্থী বাছাই, কোর্সে অংশগ্রহণের
সময়সূচি নির্ধারণ ও অন্যান্য সম্পর্কিত সকল বিষয়ের অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ
করে।
প্রশিক্ষণের স্থান:
টিএমএসএস ট্রেনিং সেন্টার
রংপুর রোড,
ঠেঙ্গামারা, বগুড়া।
আবেদন ফরম সংগ্রহ ও জমাদানের স্থান:
-
সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
-
জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- সকল শিক্ষাগত সনদপত্রের ফটোকপি (এসএসসি সনদ অবশ্যই দাখিল করতে হবে)।
আবেদন ফরম সংগ্রহ ও জমাদানের স্থান:
টিএমএসএস ট্রেনিং সেন্টার
রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া।
মোবা: ০১৮৬১-৬৭৯৯২৫, ০১৩১৮-৯৪৪৫৯৫
ই-মেইল: tdtmss@gmail.com
---------------------------------------------------------------------------------------------
Post Related keyword: নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে, টিএমএসএস-এর ফ্রি কোর্স, মহিলাদের ফ্রি প্রশিক্ষণ tmss, tmss free training course, নারীদের ফ্রি প্রশিক্ষণ।

0 Comments