অর্ধ-বার্ষিক পরীক্ষা
ষষ্ঠ শ্রেণি
বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা (সৃজনশীল)
ষষ্ঠ শ্রেণি
বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা (সৃজনশীল)
১। হাসিব ও ফুয়াদ সহপাঠী হেমন্তের শেষে তারা রাঙামাটি ও সুন্দরবন ভ্রমনে গিয়েছিল। সেখানকার পাহাড় পর্বত ঝর্ণাধারা, গাছগাছালি ও সমুদ্র তীরের মনেরাম দুশ্যবলি দেখে মুগ্ধ হয়ে হাসিব বললে কী চমৎকার মহান আল্লাহর সৃষ্ঠি কিন্তু ফুয়াদ দ্বিমত পোষন করে বললো, এসব কিছু প্রকৃতির সৃষ্টি। এসবের মাঝে সৃষ্টিকর্তার অবদান আছে বলে আমি বিশ্বাস করি না।
(ক) কোন নবী অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হয়েছিল?
(খ) তাওহিদ বলতে কী বুঝায়?
(গ) হাসিবের মন্তব্যে কী প্রকাশ পেয়েছে?
(ঘ) ফুয়াদের মতামতের পরিনাম পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
২। ময়ীদ কর ফাঁকি দিয়ে বিদেশে শাড়ী আমদানির মাধ্যমে প্রচুর অর্থ উর্পাজন করে বিলাস বহুল জীবন যাপন করেন। তার ছোট ভাই নাজির সরকারি অফিসে গুরুত্বপূর্ণ পদে চাকুরি করেন। অবৈধভাবে অর্থ উপার্জন এর অনেক পথ খোলা থাকলেও তিনি তা কখনো গ্রহণ করেননি। তিনি মনে করেন দুনিয়ার সুখশান্তি ক্ষনস্থায়ী।
(ক) কিয়ামত শব্দের অর্থ কী?
(খ) হাশর বলতে কী বোঝায়?
(গ) ময়ীদের কর্মকান্ডে কোন বিশ্বাসের অভাব রয়েছে?
(ঘ) নাজির সাহেবের কর্মকান্ড ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন কর।
৩। শোয়াইব ও ময়ীদ একই অফিসে চাকুরি করেন। আযান হলেই শোয়াইব মসজিদে যায়। সে তার কর্মস্থালে কর্তব্য পরায়ন ও সময়নিষ্ঠ হিসাবে পরিচিত । তার কর্ম কান্ডে মুগ্ হয়ে তার সহকর্মী মুয়ীদ বললে। “ নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও খারপ কাজ থেকে বিরত রাখে?
(ক) ইবাদত শব্দের অর্থ কী?
(খ) নাজাসাত বর্জনীয় কেন?
(গ) কোন ইবাদত শোয়াইবকে তার কমৃস্থালে প্রশংসিত করেছে? ব্যাখ্যা কর।
(ঘ) ময়ীদের সর্বশেষ উক্তিটি বিশ্লেষণ কর।
৪। ইমাম সাহেব জুমআর খুতবার তাহারাত বা পবিত্রতা বিষয়ে আলোচনা করছিলেন। তিনি আলোচনায় বলেন ইবাদত ও তাহারাত একটি অপরটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর একটি ছাগড়া অপরটি কল্পনা করা যায় না। এই পবিত্রতা দুই ধরনের হতে পারে । (১) অভ্যন্তরীন পবিত্রতা (২) বাহ্যিক পবিত্রতা।। সর্বশেষ ইমাম সাহেব বললেন ইসলামী শরীয়াতে পবিত্রতা বিশেষ গুরুত্ব আছে।
(ক) অপবিত্রতার আরবী শব্দ কী?
(খ) মহানবী (সাঃ) এর বানী পবিত্রতা ইমানের অংশ ব্যাখ্যা কর।
(গ) পবিত্রতার প্রকার গুলো কীভাবে পালন করবে?
(ঘ) ইমাম সাহেবের শেষ উক্তিটির ব্যাখ্যা কর।
৫। দিয়া প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠে সালাত আদায় করে এবং পাঠে মনোনিবেশ করে। বার্ষিক পরীক্ষায় সে ভালো ফলাফল করেছে। দিশা আলসেমি করে দেরিতে ঘুম থেকে ওঠে এবং নিয়মিত সালাত আদায় না করায় ফলে সকারে পাড়ালেখায় যথেষ্ঠ সময় পায় না। দিশার বাবা দিশাকে বলে “ তোমার সময়ানুবর্তিতার, নিয়মানুবর্তিতা , মুসলিম হওয়া জান্নাত লাভসহ সকল বিষয়ে সালাতের বিশেষ গুরুত্ব রয়েছে।
(ক) সালাত শব্দের অর্থ কী?
(খ) সালাতের ওয়াজিব ছুটে গেলে কী করতে হয়?
(গ) কোন গুনটি দিয়ার জীবনে ভালো ফলফল অর্জনে ভ‚মিকা রয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) দিশার বাবার উক্তিটি বিশ্লেষণ কর?
৬। জনাব আঃ করিমের জন্মস্থান কুমিল্লা। সরকারি চাকুরির জন্য সে শেরপুরে অবস্থান করেন। তার সাথে ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া এক সন্তান থাকে। তারা দুজনই ভালো নামাজি। গ্রীষ্মকালীন ছুটিতে বাড় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনা কবলে পড়ে সন্তান মারাত্মক ভাবে আহত হয়। পানি ব্যবহার করতে পারে না। পিতার তেমন কোন ক্ষতি হয়নি। তার পানি ব্যবহার সমস্যা নেই।
(ক) গোসলের ফরজ কয়টি।
(খ) ওযুর ফরজগুলি লেখ।
(গ) নামাজের জন্য উল্লিখিত অবস্থায় সন্তান কে কী করতে হবে? পদ্ধতিসহ লিখ।
(ঘ) পিতাকে কী করতে হবে? গুরুত্বসহ লিখ।
৭। আব্দুর রহিম সুললিত কন্ঠের অধিকারী। তিনি অশুদ্ধভাবে তাড়াতাড়ি কুরআন তিলাওয়াত করেনঅ অপরপক্ষে তার সহপাঠী আব্দুল করিমের কন্ঠস্বর সুমধুর নয়। কিন্তুতিনি দেখে শুনে ধীরে ধীরে সুপষ্ঠভাবে তিলাওয়াত করার আপ্রান চেষ্টা করেন।
(ক) আল কুরআনের সর্ব প্রথম সূরা কোনটি?
(খ) হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে সমৃদ্ধ কর। আয়াতটি বুঝিয়ে লিখ।
(গ) আব্দুর রহিমের তিলাওয়াতে শরিয়তের কোন বিধানটি পালন হয়নি? ব্যাখ্যা কর।
(ঘ) আব্দল রহিমের কুরআন তিলাওয়াতের পদ্ধতি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
৮। সাদিয়া ও নাদিয়া একই অফিসে চাকুরি করেণ। তাদের উর্ধ্বতন কর্মকর্তা উভয়কে দুইটি কোনা ভাগ করে দেন। ফলে তারার উভয়ে উক্ত কাজ যথাসময়ে সমাপ্ত করার প্রতিজ্ঞা করেন। সাদিয়া নির্ধারিত সময়ে কাজ শেষ করলে কর্তৃপক্ষ খুশি হয়ে পদোন্নতি প্রদান করেন কিন্তু নাদিয়া যথাসময়ে কাজ শেষ করতে না পারায় তিরস্কারের শিকার হন। ফলে নাদিয়া সাদিয়াকে হিংসা করতে শুরু করলে সাদিয়া বলেন “পর হিংসা নরক বাস, যুগে যুগে সর্বনাশ”।
(ক) হাদিস শব্দের অর্থ কী?
(খ) “নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত” কথাটি বুঝিয়ে লিখ।
(গ) সাদিয়ার কর্মে কী প্রকাশ পেয়েছে? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
(ঘ) নাদিয়ার কর্মকান্ডের পরিনাম সংশ্লিষ্ঠ হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
৯। কার্বন ডাই অক্সাইড + পানি+ অক্সিজেন
(ক) পৃথিবীতে সকল শক্তির উৎস কী?
(খ) রাতে সালোকসংশ্লেষণ হয় না কেন?
(গ) উদ্দীপকের উল্লিখিত বিক্রিয়ায় কীভাবে ঝযোগটি তৈরী হয়? ব্যাখ্যা কর।
(ঘ) জীব জগতে উল্লিখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষন কর।
0 Comments